নারী বিশ্বকাপ ২০২২ সময়সূচি: বাংলাদেশের সময় অনুযায়ী

নারী বিশ্বকাপ ২০২২ সূচি


আগামী আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে, ২০২২ সালের মার্চ মাসে। এরই মধ্যে এই টুর্নামেন্টের  সূচি ঘোষণা করেছে আইসিসি।


২০২২ সালের ৪ মার্চ পর্দা উঠবে নারী বিশ্বকাপ আসরে। টুর্নামেন্টের পর্দা নামবে ৩ এপ্রিল। ৩১ দিন ধরে অনুষ্ঠিত হবে মোট ৩১টি ম্যাচ।



আরো পড়ুন: 'মিডিয়াকে বলে লাভ নেই; ইমরুলকে পারফর্ম করে ফিরতে হবে'



নিউজিল্যান্ডের ৬টি শহরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। তাওরাঙ্গা বে ওভালে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলের।


মোট আটটি দল অংশ নেবে ২০২২ নারী বিশ্বকাপে। ইতিমধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত, এই ৫টি দল নির্ধারিত এই টুর্নামেন্টের জন্য। বাকি তিনটি দল নেয়া হবে বাছাইপর্ব থেকে।


আরো পড়ুন: বিপিএল ২০২২ প্রাইজমানি এবং খেলোয়াড়দের পারিশ্রমিক কত?



বাকি তিনটি দল বাছাই করা হবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আরেকটি টুর্নামেন্ট থেকে। এ বছর ২৬ জুন থেকে ১০ জুলাই নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি হবে।    


টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী আট দলের প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। রাউন্ড রবিন লিগ পর্বের সেরা চার দলকে নিয়ে পরে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এরপর হবে ফাইনাল মহারণ। ফাইনাল এ খেলা হবে ৩ এপ্রিল, ২০২২ ক্রাইস্টচার্চে।


  • নারী বিশ্বকাপ ২০২২ সময়সূচি: বাংলাদেশের সময় অনুযায়ী


নারী বিশ্বকাপ ২০২২ সূচি

Next Post Previous Post